বানিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

ছবি: সংগৃহীত


নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করে। তার আগে ২৩ জুন ব্যাংকের পরিচালনা পর্ষদ তার নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক না থাকায় ব্যাংকের কার্যক্রম ধীরগতিতে চলছিল। নতুন এমডির যোগদানের মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের সম্পদ, দায়, জনবল ও প্রযুক্তিগত কাঠামো একীভূত করার মাধ্যমে।

ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে বড় অঙ্কের লেনদেন অনুমোদন, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্তকরণ এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় এনে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানতের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটি কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায়।

বর্তমানে ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’-এর আওতায় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন আবেদুর রহমান সিকদারের নেতৃত্বে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, তারল্য সংকট মোকাবিলা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা আরও জোরদার হবে। একই সঙ্গে কোম্পানি সেক্রেটারি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।


সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদেরও আর্থিক সুবিধা বাড়বে।সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা

১৭ ঘন্টা আগে


বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত...

১ দিন আগে


২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ
২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের...

৩ দিন আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা
সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা

দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের মাধ্যমে আটকে থাকা অর্থ উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতোমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom