আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

৪০ মিনিট আগে


মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি

ছবি: সংগৃহীত


আঞ্চলিক উত্তেজনা ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার করার বিষয়ে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছরে ভারত-ইরান বাণিজ্যে বড় ধরনের পতন হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৭০৩ কোটি ডলার। তবে ২০২৫-২৬ অর্থবছরে তা কমে প্রায় ১৬৩ কোটি ডলারে নেমে এসেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা অমান্যকারী দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে ভারতের সামনে নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি ভারত সরকার পর্যালোচনা করছে। বর্তমানে ইরানের সঙ্গে যে বাণিজ্য চলছে, তার বড় অংশই বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে নিষেধাজ্ঞার প্রভাব কী হবে, তা সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্তের ওপরও নির্ভর করবে।

চাবাহার বন্দর নিয়েও আলোচনা

বৈঠকে ইরানের চাবাহার বন্দরের বিষয়টিও গুরুত্ব পায়। ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরটি মধ্য এশিয়া ও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, চাবাহার বন্দরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বন্দরটির কার্যক্রম অব্যাহত রাখতে ভারত ও ইরান যৌথভাবে একটি টেকসই পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করছে।

জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বৈঠকে আঞ্চলিক উত্তেজনা এবং বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই আঞ্চলিক বিরোধ ও সংকটের সমাধান করা সম্ভব।

সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টিও তুলে ধরেন মোদি। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুদ্ধনীতির সমালোচনা করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনীতিই সবচেয়ে কার্যকর পথ।

বৈঠক শেষে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে পেজেশকিয়ানকে ভারতে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

সূত্র: দ্য ওয়্যার


ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা
ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা

ইরানের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে কমে গেছে-পশ্চিমা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশেরও বেশি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে।আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র...

১৩ মিনিট আগে


সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার
সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

সরকারি অর্থ ব্যবহার করে নিজের ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) তাকে হেফাজতে নেয়।নাম প্রকাশ না করার শর্তে সিআইএবিওসির এক কর্মকর্তা এএফপিকে জানান, সাবেক

২০ ঘন্টা আগে


পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?
পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন, সীমান্ত এলাকায় ভারী কামান মোতায়েন এবং বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের ঘটনায় ভারতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পদক্ষেপের পেছনে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দিল্লির গোয়েন্দাদের একটি অংশ।গত ২৯ আগস্ট ইসলামাবাদের কাছে...

২৩ ঘন্টা আগে


ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে যুক্তরাষ্ট্রের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom