জাতীয়

বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৫২ মিনিট আগে


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে আইপিইউ সেক্রেটারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের একটি শক্তিশালী বার্তা বহন করে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করা সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার আশাবাদী এবং গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।

বিএনপির ইশতেহারের প্রশংসা আইপিইউ সেক্রেটারির

সাক্ষাৎকালে আইপিইউ সেক্রেটারি জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। সেখানে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রারও প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে।

আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলেও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন আইপিইউ সেক্রেটারি।

নারীর ক্ষমতায়নে গুরুত্ব

সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়। তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তারা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো বলেও জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

১ ঘন্টা আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৭ ঘন্টা আগে


বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান
বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব...

৭ ঘন্টা আগে


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা তারেক রহমানের
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।বিবৃতিতে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom