আন্তর্জাতিক

ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা

ছবি: সংগৃহীত


ইরানের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে কমে গেছে-পশ্চিমা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশেরও বেশি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে।

আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ও ভূগর্ভস্থ উৎপাদন নেটওয়ার্কের স্বনির্ভরতার কথা তুলে ধরেন নাকদি। তার দাবি, সাম্প্রতিক সামরিক সংঘাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও দেশের নিজস্ব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দ্রুত সেই ঘাটতি পূরণ করা হচ্ছে।

নাকদি বলেন, ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলো এখনো নিয়মিত ও কার্যকরভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে। সামরিক অভিযানে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, দেশীয় উৎপাদনের মাধ্যমে তার বড় অংশ দ্রুত পুনরায় পূরণ করা সম্ভব হচ্ছে বলেও দাবি করেন তিনি।

মার্কিন দাবিকে চ্যালেঞ্জ পশ্চিমা গণমাধ্যমের

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে-মার্কিন প্রশাসনের এমন দাবিকে সাম্প্রতিক কিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শক্তিশালী ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক এবং ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা পুরোপুরি নিষ্ক্রিয় করতে সামরিক অভিযান সফল হয়নি। বরং ইরানের সামরিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনো কার্যকর রয়েছে বলে বিভিন্ন মূল্যায়নে উঠে এসেছে।

চাপে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা মজুত

প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও চাপ তৈরি হয়েছে। ইরানের ধারাবাহিক হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ও থাডের মতো ব্যয়বহুল প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করতে হচ্ছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহারের হার নতুন করে উৎপাদনের গতির তুলনায় বেশি হওয়ায় মজুত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা মজুত ও প্রতিরক্ষা শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে তেহরানের দাবি এবং মার্কিন প্রশাসনের মূল্যায়নের মধ্যে পার্থক্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি
মার্কিন চাপের মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে হবে: মোদি

আঞ্চলিক উত্তেজনা ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য আরও সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...

১ ঘন্টা আগে


সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার
সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

সরকারি অর্থ ব্যবহার করে নিজের ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) তাকে হেফাজতে নেয়।নাম প্রকাশ না করার শর্তে সিআইএবিওসির এক কর্মকর্তা এএফপিকে জানান, সাবেক

২১ ঘন্টা আগে


পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?
পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন, সীমান্ত এলাকায় ভারী কামান মোতায়েন এবং বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের ঘটনায় ভারতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পদক্ষেপের পেছনে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দিল্লির গোয়েন্দাদের একটি অংশ।গত ২৯ আগস্ট ইসলামাবাদের কাছে...

১ দিন আগে


ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে যুক্তরাষ্ট্রের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom