বিনোদন

সমাজে ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


সমাজে ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই: মিষ্টি জান্নাত

অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও সরাসরি মন্তব্যের কারণে খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

মিষ্টি জান্নাত পোস্টে লিখেছেন, “বর্তমান সমাজে ভদ্র আচরণের কোনো কদর নেই। ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে। তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।”

এর আগে অভিনেত্রী তার ক্যারিয়ার ও পেশাদারিত্ব সংক্রান্ত বার্তায়ও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেছিলেন, “সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই প্রকৃত সাহসিকতা। কাজ কম করলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ।”

মিষ্টির এই মেজাজ পরিবর্তনকে ঘিরে ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হলেও নেটিজেনদের বড় অংশ তার মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানিয়েছেন অনেকে। একজন নেটিজেন লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন; সঠিক সিদ্ধান্ত।”

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও কাজ করছেন। তবে তার বিভিন্ন সরাসরি মন্তব্য প্রায়শই বিনোদনপাড়ায় বিতর্কের জন্ম দেয়। এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই চলছে জল্পনা।

মিষ্টি জান্নাতের এই মন্তব্য আবারও তার ভক্ত ও সমালোচকদের মধ্যে আলোচনা তীব্র করেছে। তার প্রতি দর্শকদের প্রত্যাশা ও সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্যে কি পরিবর্তন আসছে, তা ভবিষ্যতে আরও স্পষ্ট হবে।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

২২ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

২২ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom