আইন-আদালত

শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ: চারজনের রিমান্ড

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ: চারজনের রিমান্ড

ছবি: সংগৃহীত


রাজধানীর শ্যামলী এলাকায় অবস্থিত সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার চারজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন—মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)। তারা সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের সহযোগী বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (১২ এপ্রিল) রাতে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...

১ দিন আগে


যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া

১ দিন আগে


বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স...

২ দিন আগে


শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom