শুধু প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম ও অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। নোটিশদাতার দাবি, এসব কনটেন্টের ক্রমাগত প্রচারের ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, কিছু নাটক ও সিনেমায় পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে সমাজের প্রচলিত নৈতিক ও পারিবারিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করা হয়।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানের ২১(১) অনুচ্ছেদে নাগরিকের সামাজিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বের কথা বলা হয়েছে। ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। একই সঙ্গে ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব।
নোটিশে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পারিবারিক মূল্যবোধ বজায় রাখতে কেবল প্রেমভিত্তিক নাটক ও সিনেমা নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে।
এর পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবিও জানানো হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশপ্রেমিক, নৈতিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।
মাত্র ২-৩ হাজার রুপি পারিশ্রমিক থেকে ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবে ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। প্রথম দিকের একটি মডেলিং কাজের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ২ থেকে ৩ হাজার রুপি।সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের শুরুর...
১৪ ঘন্টা আগে
প্রথম দিনেই ১৪০ কোটি ছাড়াল ‘টক্সিক’, তবু ‘কেজিএফ ২’-এর কাছে পিছিয়ে যশ
কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও যশের ক্যারিয়ারের অন্যতম বড় হিট ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের সাফল্যকে পুরোপুরি ছুঁতে পারেনি সিনেমাটি।বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের...
১৮ ঘন্টা আগে
অসুস্থ ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান
দীর্ঘদিনের সহকর্মী ও ‘বডি ডাবল’ পারভেজ কাজীর অসুস্থতার খবর পেয়ে তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। শুধু চিকিৎসার ব্যয় বহনই নয়, পারভেজের শারীরিক অবস্থারও নিয়মিত খোঁজখবর রাখছেন তিনি।চলতি মাসের শুরুতে হৃদ্যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয় পারভেজের। জানা গেছে, গত ৬ আগস্ট বাড়িতে অসুস্থ বোধ করার পর চিকিৎসকের...
২ দিন আগে
জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। নিজের পরিচয় ও...
৪ দিন আগে
