জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন জাহ্নবী। মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ থাকলেও আপাতত ৫৫২টি লিংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, চিহ্নিত লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি জাহ্নবীর পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খোলা, কৃত্রিমভাবে তৈরি বিকৃত ছবি ছড়ানো এবং বাণিজ্যিকভাবে তার পরিচয় ব্যবহারের অভিযোগও মামলায় উঠে এসেছে।
তবে জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। এসব পেজে তার ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো অনুরাগী পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই।
আদালত আরও জানিয়েছে, কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ও বিকৃত ছবি, ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট এবং জাহ্নবীর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়গুলোও উঠে এসেছে। আদালত এসব কনটেন্টকে সাধারণ ফ্যান পেজ থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন।
জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়
অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করতে গিয়ে তার পরিচিত সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক।সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ...
১ দিন আগে
‘মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি’, বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ
‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। অভিনয়ের কাজের কারণে কখনো দেশে, আবার কখনো দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি-মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি।সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে আরিফিন শুভ জানান, বর্তমানে তিনি ‘হ্যাপিলি...
৩ দিন আগে
‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী সাফল্য পেলেও সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেল জ্যাকসনকে ঘিরে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ ও বিতর্ক প্রথম কিস্তিতে তুলে না ধরায় সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।তবে এবার জানা গেছে, বায়োপিকটির পরবর্তী কিস্তিতে মাইকেল জ্যাকসনের...
৩ দিন আগে
‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন।বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে লাল টপ...
৪ দিন আগে
