বিনোদন

‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

১ ঘন্টা আগে


‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে লাল টপ ও বাদামি প্যান্ট পরা অবস্থায় সোফায় বসে হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে।

ছবির সঙ্গে নিজের জীবনদর্শনের একটি ভাবনাও শেয়ার করেন ‘কাঠবিড়ালী’খ্যাত এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।’

স্পর্শিয়ার এই কথায় জীবনের অনিশ্চয়তা, সাহস ও রোমাঞ্চকে উপভোগ করার মানসিকতার প্রকাশ ঘটেছে। প্রচলিত ‘ভাবিয়া করিও কাজ’ প্রবাদটির বিপরীতে তার বক্তব্যে ফুটে উঠেছে আগে সাহস করে এগিয়ে যাওয়ার দর্শন।

স্পর্শিয়ার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। তাই বছরের একটি বড় সময় সেখানেই কাটান তিনি। সেখানে ঘোরাঘুরির পাশাপাশি শিল্প ও সংস্কৃতির বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি নিউ ইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখার অভিজ্ঞতা এবং নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে মার্থা গ্রাহামের প্রদর্শনী দেখার মুহূর্তও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। বর্তমানে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন তিনি। নাটকটিতে তার সঙ্গে রয়েছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।


পিঙ্ক বাস নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘পরিশ্রমী নারীদের উদযাপন করুন’
পিঙ্ক বাস নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘পরিশ্রমী নারীদের উদযাপন করুন’

অভিনয়ের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিঙ্ক বাস’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।পিঙ্ক বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার মধ্যে সাদিয়া আয়মান মনে করেন, বাসের রং

২১ ঘন্টা আগে


‘রাকা’য় আল্লু অর্জুনের সঙ্গে উইল স্মিথ!
‘রাকা’য় আল্লু অর্জুনের সঙ্গে উইল স্মিথ!

‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তেলুগু তারকা আল্লু অর্জুন। ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিতব্য সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।বড় বাজেটের এই সিনেমায় হলিউডের টেকনিশিয়ানদের পাশাপাশি এবার অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ যুক্ত হতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

২২ ঘন্টা আগে


নামের মিলের গুঞ্জন, অবশেষে এক ফ্রেমে দুই আয়মান
নামের মিলের গুঞ্জন, অবশেষে এক ফ্রেমে দুই আয়মান

দেশের দুই পরিচিত মুখ-অভিনেত্রী সাদিয়া আয়মান ও শিক্ষা উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। নামের মিলের কারণে দীর্ঘদিন ধরে অনেকেই মনে করেন, তারা হয়তো বাস্তব জীবনের ভাই-বোন।বিভিন্ন সময়ে দুজনকেই এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টের মন্তব্যের ঘরেও নিয়মিত দেখা যায়, তারা একই পরিবারের সদস্য কি না-এমন

২ দিন আগে


মাত্র ২৭ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ
মাত্র ২৭ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ

মাত্র ২৭ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করার পর শনিবার (১৫ জুলাই) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।অনন্যার মৃত্যুর খবর তার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। পরিবারের সদস্যরা

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom