মাত্র ২৭ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মাত্র ২৭ বছর বয়সে ঘুমের মধ্যেই মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করার পর শনিবার (১৫ জুলাই) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
অনন্যার মৃত্যুর খবর তার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। তবে কঠিন সময়েও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছিলেন অনন্যা।
পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও অভিনয় করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।
হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা। ২০২২ সালের তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।
এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সিনেমাটিতে মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে দেখা যায় তাকে।
স্বল্প বয়সে অনন্যার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।
কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ রোববার (১৬ আগস্ট)। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সংগীতের এই কিংবদন্তি। পারিবারিক ডাকনাম ছিল ‘রবিন’।ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ। বাবার উপহার দেওয়া প্রথম গিটার হাতে নিয়ে শুরু হয় তার...
৩ ঘন্টা আগে
নতুন দুই মিনি সিরিজে সামিরা খান মাহি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শিগগিরই তাকে দেখা যাবে নতুন দুই মিনি সিরিজ ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-এ। দুটিই ছয় পর্বের পারিবারিক গল্প। নতুন কাজ, অভিনয়ের অভিজ্ঞতা, ব্যস্ততা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।পারিবারিক গল্পে নতুন দুই সিরিজসামিরা খান মাহি জানান, ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-দুটিই...
৫ ঘন্টা আগে
‘অ্যাকশন কিং’ জসিমের জন্মদিন আজ
আশির দশকের দাপুটে চিত্রনায়ক আব্দুল খালেক জসিম। ঢাকাই সিনেমায় যিনি ‘অ্যাকশন কিং জসিম’ নামে পরিচিত। খলনায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আজ তার জন্মদিন।১৯৪৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে...
২ দিন আগে
খায়রুল বাসার-সাদিয়া আয়মানের প্রেম ছিল, এখন কেন একসঙ্গে কাজ করেন না?
ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন একসময় ছিল বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। পর্দায় দুজনের দারুণ রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ালেও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না তাদের। এবার সম্পর্ক ও দূরত্বের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ও পেশাগত...
৫ দিন আগে
