জাতীয়

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত


জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘমেয়াদি এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. জাভিদ আবদেলমোনাইমের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্পে এমএসএফের কার্যক্রম

বৈঠকে এমএসএফ প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের চলমান মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

সংস্থাটির কার্যক্রমের মধ্যে রয়েছে বহির্বিভাগ ও জরুরি চিকিৎসাসেবা, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্যবিধি কার্যক্রম, মাতৃস্বাস্থ্যসেবা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা।

এমএসএফ জানায়, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ কক্সবাজারের স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসা স্থানীয় জনগোষ্ঠীও বিভিন্ন মানবিক ও চিকিৎসা সহায়তা পাচ্ছে।

আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান

রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য এমএসএফের চিকিৎসা ও মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার সমস্যা নয়; এটি একটি আন্তর্জাতিক মানবিক সংকট। তাই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন।

রোহিঙ্গা পরিস্থিতিকে আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ও সম্মানজনক পরিবেশে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করাই সংকট সমাধানের মূল পথ। এ লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক চাপ ও মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি।


বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে...

৫ মিনিট আগে


মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ
মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় রয়েছেন।নতুন তথ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম জানা গেছে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর

৫২ মিনিট আগে


বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার
বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের...

৩ ঘন্টা আগে


নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom