জাতীয়

রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি ও মন্ত্রী পদ হারাবেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি ও মন্ত্রী পদ হারাবেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, “রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তিনি আর এমপি বা মন্ত্রী নন। তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি।” তাঁর শপথ গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে এবং সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জামায়াতের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিষয়টি তাঁর দল জামায়াতে ইসলামী বলতে পারবে।

এদিকে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।


রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই তাৎক্ষণিক ঘোষণা: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই তাৎক্ষণিক ঘোষণা: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান।সিইসি বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে

৫৬ মিনিট আগে


রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুযোগ-সুবিধা পান?
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুযোগ-সুবিধা পান?

বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। সংবিধান রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দিয়েছে। তবে সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও সরকারপ্রধান নন। ফলে পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব অনেক হলেও নির্বাহী ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত।সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী নিয়োগের...

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

২ ঘন্টা আগে


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: শামা ওবায়েদ

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘমেয়াদি এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ)...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom