জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার

অনলাইন ডেস্ক

১ দিন আগে


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার

ছবি: সংগৃহীত


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাকে সহায়তার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।


বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে...

৫ মিনিট আগে


মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ
মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় রয়েছেন।নতুন তথ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম জানা গেছে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর

৫২ মিনিট আগে


বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার
বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের...

৩ ঘন্টা আগে


নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom