পিঙ্ক বাস নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘পরিশ্রমী নারীদের উদযাপন করুন’
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিঙ্ক বাস’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।
পিঙ্ক বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার মধ্যে সাদিয়া আয়মান মনে করেন, বাসের রং বা সার্ভিস নিয়ে বিদ্রূপ না করে এর সঙ্গে যুক্ত নারীদের পরিশ্রমকে মূল্যায়ন করা উচিত।
নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়, বরং সমস্যা হলো আমরা বাঙালিরা এখনও সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
পিঙ্ক বাস নিয়ে খোঁচা বা বিদ্রূপ না করে এর সঙ্গে যুক্ত নারীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের উচিত এই কিউট, ‘পুকি’ গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’
সাদিয়া আয়মানের মতে, নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নেওয়া যেকোনো উদ্যোগকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। একই সঙ্গে তিনি তাঁর ভক্ত-অনুরাগীদেরও এমন উদ্যোগকে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বিআরটিসি রাজধানীর ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। সাধারণ মানুষের কাছে এই বাসগুলো ‘পিঙ্ক বাস’ নামে পরিচিতি পেয়েছে।
‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী সাফল্য পেলেও সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেল জ্যাকসনকে ঘিরে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ ও বিতর্ক প্রথম কিস্তিতে তুলে না ধরায় সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।তবে এবার জানা গেছে, বায়োপিকটির পরবর্তী কিস্তিতে মাইকেল জ্যাকসনের...
২৬ মিনিট আগে
‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন।বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে লাল টপ...
১ দিন আগে
‘রাকা’য় আল্লু অর্জুনের সঙ্গে উইল স্মিথ!
‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তেলুগু তারকা আল্লু অর্জুন। ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিতব্য সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।বড় বাজেটের এই সিনেমায় হলিউডের টেকনিশিয়ানদের পাশাপাশি এবার অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ যুক্ত হতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
২ দিন আগে
নামের মিলের গুঞ্জন, অবশেষে এক ফ্রেমে দুই আয়মান
দেশের দুই পরিচিত মুখ-অভিনেত্রী সাদিয়া আয়মান ও শিক্ষা উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। নামের মিলের কারণে দীর্ঘদিন ধরে অনেকেই মনে করেন, তারা হয়তো বাস্তব জীবনের ভাই-বোন।বিভিন্ন সময়ে দুজনকেই এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টের মন্তব্যের ঘরেও নিয়মিত দেখা যায়, তারা একই পরিবারের সদস্য কি না-এমন
৩ দিন আগে
