বিনোদন

খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক

১ দিন আগে


খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

ছবি: সংগৃহীত


অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করতে গিয়ে তার পরিচিত সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বের ক্যাপশনে তিনি এটিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প হিসেবে উল্লেখ করেন।

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিওটিতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার এই সাজ বেগম খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে অনেকটাই মিলে যায়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখতে অনেকটাই বেগম খালেদা জিয়ার মতো লাগছে। আবার অনেকে তার অভিনয় দক্ষতা ও উপস্থাপনার প্রশংসা করেছেন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।

রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। তিন বছর পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি পান চমক। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।


জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। নিজের পরিচয় ও...

১ দিন আগে


‘মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি’, বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ
‘মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি’, বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ

‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। অভিনয়ের কাজের কারণে কখনো দেশে, আবার কখনো দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি-মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি।সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে আরিফিন শুভ জানান, বর্তমানে তিনি ‘হ্যাপিলি...

৩ দিন আগে


‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়
‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী সাফল্য পেলেও সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেল জ্যাকসনকে ঘিরে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ ও বিতর্ক প্রথম কিস্তিতে তুলে না ধরায় সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।তবে এবার জানা গেছে, বায়োপিকটির পরবর্তী কিস্তিতে মাইকেল জ্যাকসনের...

৩ দিন আগে


‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া
‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন।বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে লাল টপ...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom