প্রথম দিনেই ১৪০ কোটি ছাড়াল ‘টক্সিক’, তবু ‘কেজিএফ ২’-এর কাছে পিছিয়ে যশ
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও যশের ক্যারিয়ারের অন্যতম বড় হিট ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের সাফল্যকে পুরোপুরি ছুঁতে পারেনি সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘টক্সিক’ বিশ্বব্যাপী ১৪০ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। ভারতে ২৪ হাজার ৫৭৯টি শো থেকে সিনেমাটির গ্রস আয় হয়েছে ১২০ কোটি ৭৫ লাখ রুপি। এর মধ্যে নেট আয় ১০১ কোটি ১০ লাখ রুপি।
ভাষাভিত্তিক আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে সিনেমাটির হিন্দি সংস্করণ। প্রথম দিন হিন্দি সংস্করণ থেকে আয় হয়েছে ৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণে ২৩ কোটি ৩ লাখ, তেলুগুতে ১৬ কোটি, তামিলে ৫ কোটি ৫ লাখ এবং মালয়ালম সংস্করণে ১ কোটি ৩ লাখ রুপি আয় হয়েছে।
মুক্তির আগেই সিনেমাটির ১৮ লাখ ৪৮ হাজার টিকিট বিক্রি হয়েছিল। অগ্রিম বুকিং থেকেই ৭৩ কোটি ৪৩ লাখ রুপি আয় করে ‘টক্সিক’, যা উদ্বোধনী দিনের বিশাল ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে প্রথম দিনের ব্যবসার তুলনায় ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এখনো এগিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে হিন্দি সংস্করণে প্রথম দিনেই ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করে ঐতিহাসিক রেকর্ড গড়েছিল ‘কেজিএফ ২’। ফলে বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করেও ‘টক্সিক’ যশের আগের ব্লকবাস্টারটির উদ্বোধনী উন্মাদনাকে পুরোপুরি ছাড়িয়ে যেতে পারেনি।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘টক্সিক’ সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। গোয়া ও ম্যাকাওয়ের দৃষ্টিনন্দন লোকেশনে নির্মিত সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা ও দীর্ঘ গোলাগুলির দৃশ্য দর্শকদের একপর্যায়ে ক্লান্ত করতে পারে বলে কিছু পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
গিতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন রবি বাসরুর ও বিশাল মিশ্র।
প্রথম দিনেই ১৪০ কোটি রুপির বেশি আয় ‘টক্সিক’-এর জন্য নিঃসন্দেহে বড় সাফল্য। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে সিনেমাটি কতটা ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং শেষ পর্যন্ত যশের ‘কেজিএফ ২’-এর সামগ্রিক বক্স অফিস রেকর্ডের কতটা কাছাকাছি যেতে পারে।
ফেসবুক ছাড়ার কারণ জানালেন আসিফ আকবর
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট করতেন তিনি। তবে সম্প্রতি হঠাৎ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে প্ল্যাটফর্মটি থেকে সরে গেছেন এই শিল্পী।সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান...
১৬ ঘন্টা আগে
হাসপাতালের বিছানায় ঊর্ফী জাভেদ, হাতে স্যালাইন—উদ্বিগ্ন ভক্তরা
হঠাৎ হাসপাতালের বিছানায় প্রিয় তারকাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ছবি ও ভিডিও শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী ঊর্ফী জাভেদ।ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে-হঠাৎ কী হয়েছে ঊর্ফীর? কেনই বা তাকে হাসপাতালে ভর্তি হতে হলো?নিজের সামাজিক...
১৭ ঘন্টা আগে
জিম থেকে বের হতেই ২৫ সেকেন্ডে গুলিতে নিহত হরিয়ানভি গায়ক
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হয়েছেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হামলার পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মাত্র ২৫ সেকেন্ডের গুলিবর্ষণে ৩৫ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়।বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শামলির একটি জিম থেকে বের হন অঙ্কিত বালিয়ান।...
১৮ ঘন্টা আগে
মাত্র ২-৩ হাজার রুপি পারিশ্রমিক থেকে ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবে ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। প্রথম দিকের একটি মডেলিং কাজের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ২ থেকে ৩ হাজার রুপি।সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের শুরুর...
১ দিন আগে
