মাত্র ২-৩ হাজার রুপি পারিশ্রমিক থেকে ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর্তমানে তিনি ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তবে ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। প্রথম দিকের একটি মডেলিং কাজের জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ২ থেকে ৩ হাজার রুপি।
সম্প্রতি অভিনেত্রী ও সঞ্চালক পার্ল মানির সঙ্গে এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের শুরুর দিনের কথা জানান নয়নতারা। তিনি বলেন, অভিনয়ে আসার অনেক আগে থেকেই মডেলিং করতেন। মডেলিংয়ের একটি কাজই পরে তাকে অভিনয়জগতে প্রবেশের সুযোগ করে দেয়।
নিজের প্রথম কাজের কথা বলতে গিয়ে নয়নতারা জানান, সেটি সম্ভবত ‘ভানিথা’ ম্যাগাজিনের প্রচ্ছদ ফটোশুটের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া একটি ফ্যাশন অনুষ্ঠানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই কাজের পারিশ্রমিক হিসেবে তিনি আনুমানিক ২ থেকে ৩ হাজার রুপি পেয়েছিলেন।
মডেলিংয়ে কাজ করার সময় ‘ভানিথা’ ম্যাগাজিনে প্রকাশিত নয়নতারার একটি ছবি পরিচালক সত্যন অন্তিকাডের নজরে পড়ে। পরে তিনি নয়নতারাকে তার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। সেই সুযোগই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নয়নতারার। এতে গৌরী চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘বিস্ময়থুম্বাথু’ ও ‘নাট্টুরাজাভু’-এর মতো সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন।
২০০৫ সালে ‘আয়্যা’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। একই বছর রজনীকান্তের সঙ্গে ‘চন্দ্রমুখী’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। সিনেমাটির সাফল্যের পর তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে।

এরপর তামিল, তেলুগু ও মালয়ালম—তিন ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন নয়নতারা। ‘বিল্লা’, ‘ইয়ারাদি নী মোহিনী’, ‘শ্রী রাম রাজ্যম’, ‘রাজা রানি’, ‘মায়া’, ‘নানুম রাউডি ধান’, ‘আরাম’ ও ‘কোলামাভু কোকিলা’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি পান তিনি।
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও গ্ল্যামারনির্ভর চরিত্রে বেশি দেখা গেলেও সময়ের সঙ্গে চরিত্রনির্ভর সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন নয়নতারা। অনেক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি, যেখানে কোনো পুরুষ তারকার উপস্থিতির ওপর সিনেমার সাফল্য নির্ভর করেনি। এভাবেই দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করে ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিতি পান।
দক্ষিণী সিনেমায় দীর্ঘ সাফল্যের পর ২০২৩ সালে হিন্দি সিনেমায় অভিষেক হয় নয়নতারার। অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি হিন্দি ভাষাভাষী দর্শকদের মধ্যেও নয়নতারার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়।

ক্যারিয়ারের শুরুতে কয়েক হাজার রুপি পারিশ্রমিক পাওয়া সেই মডেল এখন ভারতের অন্যতম সফল ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। মডেলিং থেকে মালয়ালম, তামিল ও তেলুগু সিনেমা হয়ে বলিউড—দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রতিটি ধাপেই নিজের অবস্থান তৈরি করেছেন নয়নতারা।
বর্তমানে তিনি তামিল সিনেমা ‘হাই’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কাভিন। রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক বিষ্ণু এদাভান।
শুধু প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ
যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি...
১৭ ঘন্টা আগে
প্রথম দিনেই ১৪০ কোটি ছাড়াল ‘টক্সিক’, তবু ‘কেজিএফ ২’-এর কাছে পিছিয়ে যশ
কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও যশের ক্যারিয়ারের অন্যতম বড় হিট ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের সাফল্যকে পুরোপুরি ছুঁতে পারেনি সিনেমাটি।বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের...
১৮ ঘন্টা আগে
অসুস্থ ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান
দীর্ঘদিনের সহকর্মী ও ‘বডি ডাবল’ পারভেজ কাজীর অসুস্থতার খবর পেয়ে তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। শুধু চিকিৎসার ব্যয় বহনই নয়, পারভেজের শারীরিক অবস্থারও নিয়মিত খোঁজখবর রাখছেন তিনি।চলতি মাসের শুরুতে হৃদ্যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয় পারভেজের। জানা গেছে, গত ৬ আগস্ট বাড়িতে অসুস্থ বোধ করার পর চিকিৎসকের...
২ দিন আগে
জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। নিজের পরিচয় ও...
৪ দিন আগে
