স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বিএনপি নেতা
নেত্রকোনার কেন্দুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৌশলে জিম্মি করে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ চক্রের খপ্পরে পড়ে এক শিক্ষার্থী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত ২৬ আগস্ট কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
মামলার পরপরই কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ওরফে আবু মিয়া (৩৬) গ্রেপ্তার হয়েছেন। তবে মামলার প্রধান আসামি কেন্দুয়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া বকুল (৫৫) পলাতক রয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন রফিকুল ইসলাম ভূইয়া বকুলের স্ত্রী জাহানারা বেগম, মেয়ে মোছা. লিমা এবং টেংগুরী গ্রামের জনির স্ত্রী মোছা. স্মৃতি।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে তার আত্মীয় রফিকুল ইসলাম ভূইয়া বকুল একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। তখন মেয়েটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি পরিবারের কাছে প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ২০২৫ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে রফিকুল ইসলাম ভূইয়া বকুলের সহযোগী এক নারী ওই শিক্ষার্থীকে একটি বাসায় নিয়ে যান। সেখানে আরও কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সময়েও ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১ আগস্ট মেয়েটি চট্টগ্রামে তার বড় ভাইয়ের বাসায় গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা পরিবারের কাছে জানায়।
গত ১৮ আগস্ট চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরীক্ষা করানো হলে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর ২৫ আগস্ট বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে তারা থানায় মামলা করেন।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ভূইয়া বকুলকে বিএনপির সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তাকে দলে রাখার সুযোগ নেই। কোনো ব্যক্তির দায়ভার দল নেবে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, মামলার দ্বিতীয় আসামি মো. আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা প্রলোভন ও কৌশলে জিম্মি করে একটি চক্র যৌন নির্যাতন ও শোষণের মতো অপরাধে জড়ানোর চেষ্টা করছে। তাদের দিয়ে মাদক ব্যবসা করানোর অভিযোগও রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন
জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি
১৩ ঘন্টা আগে
‘এখন আমার দুই ফোনেই চার্জ আছে, বিদ্যুতের ঘাটতি কমেছে’ : যুবদল নেতা নয়ন
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগে বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ দেওয়া যেত না। কিন্তু এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার মতে, এতে বোঝা যায় বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি এসব কথা বলেন।রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে
১৭ ঘন্টা আগে
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন
মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ জুমার নামাজের পর ঢাকা ১১ আসনে “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক জনাব
১৭ ঘন্টা আগে
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর...
১৮ ঘন্টা আগে
