জেলার খবর

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ নিজ এলাকায়

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ নিজ এলাকায়

ছবি: সংগৃহীত


সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ এলাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে সৌদি আরব থেকে মরদেহগুলো দেশে আসে।

মরদেহ আত্রাইয়ে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের একনজর দেখতে রাত থেকেই আত্রাই থানা কম্পাউন্ডে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আত্রাইয়ের যেসব পরিবার হারাল স্বজন

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকা অনুযায়ী, শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাতজন হলেন—উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহ শনাক্তের তথ্য জানানো হয়। এতে বলা হয়, রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় শনাক্ত করে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে পাঠানো হয়েছে। প্রশাসনের সমন্বয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো বিনা খরচে আত্রাইয়ে আনা হয়েছে।

ইউএনও আরও জানান, শুরুতে সৌদি আরবের অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বর্তমানে উপজেলার ১১ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। এ ছাড়া নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। অন্য মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করেই সাতজনের মরদেহের জানাজা একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইউএনও। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

 


জাতীয় ছাত্রশক্তির ঢাকা উত্তর-দক্ষিণে নতুন কমিটি ঘোষণা
জাতীয় ছাত্রশক্তির ঢাকা উত্তর-দক্ষিণে নতুন কমিটি ঘোষণা

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ।সোমবার (১৯ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও...

২ দিন আগে


গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম

লিড: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাশার সিকদারকে অভিযুক্ত করা হয়েছে।বডি: রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।স্থানীয় সূত্রে

৪ দিন আগে


রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা

রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও

৫ দিন আগে


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom