গান-বাজনা বন্ধ, আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসনাতের প্রশ্ন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, তা জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি এ কথা বলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা-বুঝতে পারিনি।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করলেও সেখানে গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সিনেমা হলও নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি প্রশ্ন করেন, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি তিনি ব্যর্থ হয়েছেন।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না-এটি একটি প্রশ্ন। আর ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা হল কেন নেই, সেটি ভিন্ন প্রশ্ন।
হাসনাতের বক্তব্যে উল্লেখ করা হত্যা ও আহতের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব তথ্য কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বিভিন্ন অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যরা কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে প্রশ্ন তুললে ৩০০ বিধিতে সে বিষয়ে বিবৃতি দেওয়া যেতে পারে। সামাজিক চাহিদার ভিত্তিতে বিভিন্ন অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার সহযোগিতা করছে বলেও জানান তিনি। তবে বিচার করার দায়িত্ব বিচার বিভাগের বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রামিসা থেকে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথাও ব্যর্থ হয়েছে-এমন অভিযোগ করতে হলে তথ্যভিত্তিকভাবে তা সংসদে উপস্থাপন করতে হবে। কোনো নির্দিষ্ট ঘটনায় বাহিনী বা মন্ত্রণালয়ের ব্যর্থতার বিষয়ে নোটিশ দেওয়া হলে সংসদে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক করা যাবে।
জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন
সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি
১৩ ঘন্টা আগে
‘এখন আমার দুই ফোনেই চার্জ আছে, বিদ্যুতের ঘাটতি কমেছে’ : যুবদল নেতা নয়ন
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, আগে বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ দেওয়া যেত না। কিন্তু এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার মতে, এতে বোঝা যায় বিদ্যুতের ঘাটতি আগের তুলনায় কমেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি এসব কথা বলেন।রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে
১৬ ঘন্টা আগে
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মানববন্ধন
মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আজ জুমার নামাজের পর ঢাকা ১১ আসনে “মাদকমুক্ত সমাজ চাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়ক জনাব
১৭ ঘন্টা আগে
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর...
১৮ ঘন্টা আগে
