দুই তরুণের মাঝে নিথর তরুণী, বাইকের নম্বর ঘিরে নতুন রহস্য
অনলাইন ডেস্ক
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মাঝরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আলোচিত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন তথ্য যাচাই করতে গিয়ে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশনে দেওয়া দুটি মোবাইল নম্বরের একটি ভুয়া বলে ধারণা করা হচ্ছে, অন্যটি দীর্ঘদিন ধরে বন্ধ।
মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪। নম্বর প্লেটের তথ্য অনুযায়ী, এর মালিকের ঠিকানা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। রেজিস্ট্রেশনে দুটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এর একটি নম্বরের শেষ তিন সংখ্যা ১৫২। নম্বরটি একটি শোরুম মালিকের বলে জানা গেছে।
তবে ওই শোরুম মালিক দাবি করেছেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি। কীভাবে তার মোবাইল নম্বর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে, সে বিষয়েও তিনি কিছু জানেন না। অপর নম্বরটি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে।
ঘটনার সূত্রপাত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল অনুসরণ করেন।
তার দাবি, মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিথর অবস্থায় ঝুলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মুফতি মনোয়ার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার চেষ্টা করেন। তবে সংযোগ না পাওয়ায় পরে মোটরসাইকেলটির নম্বর প্লেটসহ একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার তদন্তে নেমে টঙ্গী পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। ফুটেজের মাধ্যমে মোটরসাইকেলের তিন আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে রেজিস্ট্রেশন তথ্যের অসংগতি ও মোবাইল নম্বরের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির নিচে ‘জারা চৌধুরী রাত্রি’ নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, ওই তরুণী উত্তরার একটি বারে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয় বলেও দাবি করা হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুলিশও এখন পর্যন্ত তরুণীটির পরিচয় বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন তথ্য নিয়েও সন্দেহ তৈরি হওয়ায় এর মালিকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। পুলিশ তদন্তের মাধ্যমে তরুণীটির পরিচয়, মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের পরিচয় এবং ওই রাতে আসলে কী ঘটেছিল, তা বের করার চেষ্টা করছে।
মসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্যমসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্য
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দড়ি পাওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ির...
১ ঘন্টা আগে
মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি, আটক সঙ্গীও
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মুরসালিন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তার সঙ্গে থাকা ওলিউর ইসলামকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছেবৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, মোটরসাইকেল কেনার কথা বলে হেতিমগঞ্জ বাজারে আসেন মুরসালিন। একটি...
১ দিন আগে
১১৮ দিনের পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ লাখ গ্রেপ্তার, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে ১১৮ দিনে পুলিশের অভিযানে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেপ্তার...
১ দিন আগে
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার যেসব এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার...
২ দিন আগে
