ক্যাম্পাস

শিক্ষার্থীবান্ধব কাজের জন্য ভিপি সাদিক কায়েমকে স্মরণ করবে ঢাবি: উপ-উপাচার্য

অনলাইন ডেস্ক

১ মাস আগে


শিক্ষার্থীবান্ধব কাজের জন্য ভিপি সাদিক কায়েমকে স্মরণ করবে ঢাবি: উপ-উপাচার্য

ছবি: সংগৃহীত


শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম-কে দীর্ঘদিন স্মরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

গত ৩০ এপ্রিল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আওতাধীন ড. কুদরাত-ই-খুদা হোস্টেলে জিমনেসিয়াম ও সেমিনার লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপ-উপাচার্য বলেন, ডাকসুর ভিপি হলগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছেন এবং সেগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে অনেকদিন স্মরণ করবে, কারণ তিনি ভিপি থাকাকালে এমন কিছু কাজ করেছেন যা শিক্ষার্থীদের উপকারে এসেছে।”

তিনি আরও বলেন, বর্তমান ভিপির এসব উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি মানদণ্ড তৈরি করবে। তার ভাষায়, “আপনি চলে গেলেও অন্যরা আপনাকে অনুসরণ করবে। আগের জন যেভাবে কাজ করেছেন, পরের জনের জন্য তা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে থাকবে।”

হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মো. ফরহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিন, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।


মাস্টার্স শেষ করে হল ছাড়লেন জাকসু জিএস মাজহার ইসলাম
মাস্টার্স শেষ করে হল ছাড়লেন জাকসু জিএস মাজহার ইসলাম

মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের সিট ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এবং ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহার ইসলাম।সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে শিক্ষাজীবন শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আবাসিক হল ছাড়ার সংস্কৃতি গড়ে...

২ দিন আগে


ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক
ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সিকিউরিটি গার্ডের নাম আসায় সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। পরে ২...

১ মাস আগে


ঢাবির টিএসসিতে ঝটিকা মিছিলের মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে
ঢাবির টিএসসিতে ঝটিকা মিছিলের মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ-এর সাংগঠনিক

১ মাস আগে


জিয়া পরিষদের অনুষ্ঠানে না যাওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা
জিয়া পরিষদের অনুষ্ঠানে না যাওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে জিয়া পরিষদের একটি অনুষ্ঠানে অংশ না নেওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা

১ মাস আগে

Dr.Mahfuzul Alom