শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-এর সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
সোমবার (৬ মে ২০২৬) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সিনেমাটিতে অনুমোদনবিহীন দৃশ্য সংযোজন, সেন্সর নির্দেশনা অমান্য এবং সতর্কীকরণ বার্তা পরিবর্তনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান তথ্য অফিসার (পিআইডি) সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই কিছু গান ও দৃশ্য সিনেমায় যুক্ত করে প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ধূমপান ও মাদক সংক্রান্ত সতর্কবার্তা পরিবর্তন বা টেম্পার করার অভিযোগও পাওয়া গেছে।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্বে বাদ দেওয়ার নির্দেশ থাকা কিছু সহিংস ও অশালীন দৃশ্য-যেমন চাপাতি দিয়ে আঘাতের দৃশ্য, গলা কেটে ফেলার মতো বীভৎস উপস্থাপন এবং নারীদের অশালীনভাবে উপস্থাপন-পুনরায় সংযোজন করা হয়েছে।
এসব অনিয়মের কারণে সিনেমাটির সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬, তারিখ: ১৬ মার্চ ২০২৬) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, তিনি এখনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ পাননি। তার দাবি, সেন্সর বোর্ডের নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তারা জবাব দিয়েছেন এবং ভবিষ্যতে শুধুমাত্র অনুমোদিত সংস্করণ প্রদর্শনের আশ্বাস দিয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে সিনেমাটি হলে প্রদর্শিত হচ্ছে না এবং প্রযোজনা টিম বিষয়টি সমাধানে কাজ করছে।
উল্লেখ্য, অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে মুক্তি পায়। এতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডুসহ আরও অনেকে।
খায়রুল বাসার-সাদিয়া আয়মানের প্রেম ছিল, এখন কেন একসঙ্গে কাজ করেন না?
ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন একসময় ছিল বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। পর্দায় দুজনের দারুণ রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ালেও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না তাদের। এবার সম্পর্ক ও দূরত্বের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ও পেশাগত...
২ দিন আগে
নব্বইয়ের চার তারকার আড্ডায় ফিরল পুরোনো দিনের স্মৃতি
নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চার তারকা ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর আবারও একসঙ্গে হয়েছেন। দীর্ঘদিন পর চার বন্ধুর এই মিলনমেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া।সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক অমিত হাসান। তাকে ঘিরেই বাসায় ছোট্ট আয়োজন করেন মিশা সওদাগর।...
২ দিন আগে
রোনালদোর বিয়ের গুঞ্জনে ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ, শেষে জানা গেল অন্য কাহিনি
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বিয়ে হয়নি; বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি।শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রোনালদোর এক ঝলক দেখার আশায় ক্যাথেড্রালের বাইরে ভিড়...
৩ দিন আগে
এসএসসিতে জিপিএ ৪ পেলেন অভিনেত্রী ইসরাত অতিথি
ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের দেখা পেয়েছেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে তিনি জিপিএ ৪ পেয়েছেন।‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের
৩ দিন আগে
