শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরি চক্রের সদস্য আটক, এক বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেজে লাগেজ চুরি করে আসা একটি চক্রের সদস্যকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এভসেকের তৎপরতা ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে চক্রটি শনাক্ত হয়। পরে অভিযুক্তকে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারের কারণেই দীর্ঘদিনের এ লাগেজ চুরির চক্র চিহ্নিত করা সম্ভব হয়েছে।
যাত্রী বেশে লাগেজ চুরি—এভাবেই ধরা পড়ে চক্রটি
২৪ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৮ মিনিটে ঢাকা থেকে জেদ্দাগামী যাত্রী মোঃ আরমান হোসেন-কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে এভসেক।
গত ৩ নভেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের করা অভিযোগ ও গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এভসেক সদস্যরা তাকে শনাক্ত করেন।
জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজে দেখা যায়—
- ৩ নভেম্বর ২০২৫ সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসেন আরমান।
- ইমিগ্রেশন শেষে ইউএস বাংলার বেল্ট–২ থেকে অন্য যাত্রীর ২টি লাগেজ নিয়ে বেরিয়ে যান।
- ৯ নভেম্বর ২০২৫ তিনি আবারও অন্য একটি বেল্ট থেকে আরেকটি লাগেজ চুরি করেন।
বেবিচক জানায়, যাত্রী বেশে লাগেজ চুরির এ চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যা যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বিমানবন্দরের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছিল।
আদালতের রায়
অপরাধের প্রমাণ মিললে অভিযুক্তকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।
সিসিটিভি ফুটেজ ও তথ্য যাচাইয়ের পর আদালত আরমান হোসেনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
বিমানবন্দরের নিরাপত্তা আরও শক্তিশালী
বেবিচক জানিয়েছে, এভসেক সদস্যদের সতর্কতা, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার ও দ্রুত পদক্ষেপের কারণে চক্রটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করবে এবং যাত্রীদের আস্থাও বাড়াবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৩ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৪ দিন আগে
