রাজনীতি

‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

ছবি: সংগৃহীত


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত একটি সরকার ছিল ফ্যাসিস্ট সরকার। তারা খুন, গুম ও হত্যা করেছে। শিশুদের হত্যা করেছে, আলেমদেরও হত্যা করেছে।’

তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ওই সরকারকে বিতাড়িত করেছে। এখন তারা আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এবং ফিরে আসতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের জনগণ সেই রায় কার্যকর দেখতে চায়।

বিএনপি নেতা টুকু বলেন, ‘ফ্যাসিস্টরা যে পরিমাণ খুন, গুম ও হত্যা করেছে, তারপরও তাদের কোনো অনুশোচনা নেই। কথায় কথায় বলে, এর চেয়ে ভয়ংকর হবে। তাহলে এবার বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না।’

তিনি আরও বলেন, ‘অনুশোচনা তো করবে—ভুল হয়েছে, মাফ করে দেন। এই কথা না বলে হুমকি-ধমকি দেয়। হুমকি-ধমকি দিয়ে কি বাংলাদেশের জনগণকে রোধ করা যায়?’

গণতন্ত্রের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার গণতন্ত্র রক্ষায় বিএনপি আন্দোলন ও সংগ্রাম করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে এবং বর্তমানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, জনগণের সরকারকে ষড়যন্ত্র করে সহজে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এ জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোনো ষড়যন্ত্র যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হলে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা।


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১০ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২২ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom