শাবিপ্রবিতে ‘গুপ্ত’ লিখনী ঘিরে ছাত্রদল–শিবিরের পাল্টাপাল্টি অবস্থান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গুপ্ত’ সম্বলিত দেয়াল লিখনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা দিয়েছে। এ ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে।
ছাত্রদলের লিখনী কর্মসূচি
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় ‘গুপ্ত’ সম্বলিত দেয়াল লিখনী কর্মসূচি পালন করেন। তাদের এই কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
শিবিরের ফটোসেশন
এর পরদিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ছাত্রদলের ওই দেয়াল লিখনীর সামনে দাঁড়িয়ে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ফটোসেশন করেন। বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এ ফটোসেশন অনুষ্ঠিত হয়।
এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের নেতৃত্বে সংগঠনটির সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ ২০ জনের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শিবিরের ব্যাখ্যা
ফটোসেশন প্রসঙ্গে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, “এটি আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মসূচির অংশ ছিল না। ক্যাম্পাসে নিয়মিত প্রদক্ষিণের অংশ হিসেবে আমরা সেখানে গিয়েছিলাম। ছাত্রদলের ভাইয়েরা লিখেছেন তারা শিবিরকে চিনেন না-তাই মজা করেই ছবি তোলা হয়েছে।”
ছাত্রদলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, “তাদের এ ধরনের কার্যক্রম নিয়ে আমাদের এত মাথা ঘামানোর সময় নেই। আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাদের কোনো দৃশ্যমান কর্মসূচি না থাকায় তারা এসব করছে।”
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
৮ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
৯ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
১১ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
১২ দিন আগে
