ক্যাম্পাস

‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জবি শাখা ছাত্রদল।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান হিমেল বলেন, “শিবির জকসুর ব্যানার ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ইউজিসি চেয়ারম্যান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ক্যাম্পাসে এলে তারা পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। অনুষ্ঠানের শুরুতেই তারা অডিটোরিয়ামের গেটে জটলা সৃষ্টি করে।”

তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বারবার অনুষ্ঠান শেষে আলোচনার আশ্বাস দিলেও তারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল একসঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে।

হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় আমরা তাদের প্রতিহত করেছি। ছাত্রদলের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শিবিরের ওপর ক্ষুব্ধ ছিল। সাধারণ শিক্ষার্থীদের হামলার হাত থেকেই ছাত্রদল শিবিরকে রক্ষা করেছে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।”

সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের সদস্যসচিবসহ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় জকসুর ভিপি, জিএস, এজিএস, জবি শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ অন্তত ৩০ জন আহত হন বলে বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া দুইজন সাংবাদিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক জানান, ইউজিসি চেয়ারম্যানের কাছে দাবি-দাওয়া উপস্থাপনকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।


জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে

৪ ঘন্টা আগে


জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ...

৫ ঘন্টা আগে


ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ, উত্তেজনা ক্যাম্পাসে
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ, উত্তেজনা ক্যাম্পাসে

রাজধানীর ঢাকা কলেজে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেককে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে...

৫ ঘন্টা আগে


বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom