জাতীয়

রেমিট্যান্সে শক্তিশালী প্রবাহ, ৭২৫ কোটি ডলার ছাড়াল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ ঘন্টা আগে


রেমিট্যান্সে শক্তিশালী প্রবাহ, ৭২৫ কোটি ডলার ছাড়াল

ছবি: সংগৃহীত


চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার।

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেও প্রবাসী আয়ের প্রবাহ ছিল ঊর্ধ্বমুখী। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪২ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।

এর মধ্যে ১৩ সেপ্টেম্বর এক দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানো এবং বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হতে পারে।

সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্সে এ প্রবৃদ্ধি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় জানালেন ইসি আনোয়ারুল
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় জানালেন ইসি আনোয়ারুল

দ্য সিটি সিগন্যাল ডেস্ক :  ইসি আনোয়ারুল ইসলাম সরকার বললেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।আজ মঙ্গলবার গণমাধ্যমে এ কথা বলেন তিনি।এর আগে এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীমীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে

২৫ মিনিট আগে


সিলেটে রাষ্ট্রপতির প্রথম সফর, পাঁচ ভেন্যুতে কঠোর নিরাপত্তা
সিলেটে রাষ্ট্রপতির প্রথম সফর, পাঁচ ভেন্যুতে কঠোর নিরাপত্তা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে কেন্দ্র করে সিলেট মহানগরীর পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।সোমবার সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর

৩ ঘন্টা আগে


গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার...

১৪ ঘন্টা আগে


অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নৈতিকতাসম্পন্ন সমাজ বিনির্মাণে ইমাম ও মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।তিনি বলেন, মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয়...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom