রুমিন ফারহানাকে কটূক্তির অভিযোগ, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
একই সঙ্গে নজরুল ইসলাম ছোটন হাইকোর্টের যে বেঞ্চে ডিএজি হিসেবে দায়িত্ব পালন করছেন, বিষয়টি সেই বেঞ্চের নজরেও আনা হয়েছে। তবে এ বিষয়ে আদালত কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রুমিন ফারহানার অভিযোগ, ফেসবুকে নজরুল ইসলাম ছোটন তাকে উদ্দেশ করে লিখেছেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুত ভুলে গেলেন।’
অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি নজরুল ইসলাম ছোটনের বক্তব্য শুনেছেন। তার ভাষ্য অনুযায়ী, রুমিন ফারহানার বর্তমান সময়ের বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের পার্থক্য তুলে ধরে একটি পুরোনো ভিডিও শেয়ার করে ওই মন্তব্য করেছেন ছোটন।
কাজল বলেন, ছোটনের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল রুমিন ফারহানাকে তার অতীতের কথা স্মরণ করিয়ে দেওয়া। বিশেষ করে আগের সরকারের সময়ে তার ওপর পরিচালিত নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে বর্তমান অবস্থানের সঙ্গে অতীতের অবস্থানের পার্থক্য তুলে ধরতে তিনি ওই পোস্ট করেছেন বলে ছোটন ব্যাখ্যা দিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, তার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, নজরুল ইসলাম ছোটন তার স্বাধীন মতপ্রকাশের অধিকার প্রয়োগ করেছেন।
তিনি আরও বলেন, রুমিন ফারহানার পুরোনো ভিডিও শেয়ার করে ছোটনের দেওয়া স্ট্যাটাস কোনোভাবেই তার পেশাগত দায়িত্ব কিংবা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের আওতায় পড়ে না।
আসিফ মাহমুদের অর্থপাচার অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অর্থপাচারের অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়।দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে কমিশন। বর্তমানে
৩ ঘন্টা আগে
কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহবাগ
৮ ঘন্টা আগে
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘টার্গেট করে নয়’
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কোনো চাপ, পক্ষপাতিত্ব বা নির্দিষ্ট কাউকে টার্গেট করে করা হচ্ছে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান বলেন, নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই অভিযোগগুলোর বিষয়ে...
১ দিন আগে
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই একটি অভিযোগের অনুসন্ধান চলছে। নতুন অভিযোগগুলোও ওই অনুসন্ধানের আওতায় এনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুদকের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার...
২ দিন আগে
