আইন-আদালত

জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৮ মিনিট আগে


জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। রায়ে বলা হয়েছে, সাত আসামিই বর্তমানে পলাতক।

মামলার বিচারপ্রক্রিয়া

মামলাটির তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

পরবর্তী সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্টেট ডিফেন্স নিয়োগসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

১৭ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। এর মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিও রয়েছে।

২ আগস্ট সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এরপর ৪ আগস্ট থেকে যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। ৯ কার্যদিবসে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হয় ১৭ আগস্ট। একই দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

মামলায় মোট ১২৩ সিরিজ ডকুমেন্টস প্রদর্শন করা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের রাজপথে নামিয়ে আন্দোলন প্রতিহত করার আহ্বান জানানো হয়।

প্রসিকিউশনের দাবি, বিভিন্ন বৈঠকে সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা, দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ডে আসামিদের ভূমিকা ছিল। এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই গণআন্দোলনের সময় ওবায়দুল কাদেরের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ব্যাপক ও পদ্ধতিগত হামলা চালায়।

এসব হত্যাকাণ্ড ও নির্যাতন ওবায়দুল কাদেরের নির্দেশ, উসকানি, প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা ও জ্ঞাতসারে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করে প্রসিকিউশন।

অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ

বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনানের বিরুদ্ধেও তাদের নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনে নির্দেশনা, উসকানি, প্ররোচনা ও সহায়তার অভিযোগ আনা হয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, আসামিদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন, অন্যান্য অমানবিক আচরণ, অপরাধ সংঘটনে প্ররোচনা ও উসকানি, ষড়যন্ত্র, সম্পৃক্ততা এবং অপরাধ প্রতিরোধে ব্যর্থতার মতো কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য বলে দাবি করে প্রসিকিউশন।


মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃ*ত্যু*দণ্ড
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃ*ত্যু*দণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো.

৫৭ মিনিট আগে


‘জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর রহমান’: মোজাফফর
‘জিয়াউর রহমানকে গুলি করেছিলেন মতিউর রহমান’: মোজাফফর

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে-এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর

১ দিন আগে


ট্রাইব্যুনালের কম্পিউটার ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের
ট্রাইব্যুনালের কম্পিউটার ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’, দাবি পলকের

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনাল-১-এর উদ্দেশে এসব কথা বলেন পলক। এ সময় বিচারকের আসনে ছিলেন মো. মোহিতুল হক এনাম চৌধুরী।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে করা মামলায় এদিন নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর...

১ দিন আগে


কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে’
কোনো মানুষ যেন আইনি সহায়তার বাইরে না থাকে’

কোনো মানুষ যেন আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যবস্থা সরকার করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন এনজিওর সঙ্গে সরকার চুক্তি করেছে বলেও জানান তিনি।বডি:শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom