জাতীয়

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ছবি: সংগৃহীত


গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। ফলে জনগণকে ক্রীতদাসে পরিণত করাও সম্ভব হয় না। গণতন্ত্রের মূল লক্ষ্য হলো নাগরিকের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের কালো থাবা বিরাজ করছে। বাংলাদেশেও দেড় দশক ধরে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবাধিকার ক্ষুণ্ন করে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল বলে অভিযোগ করেন তিনি। নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং ভিন্নমতের কারণে অনেক মানুষ গুম, খুন ও আইনবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, তাকে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটক রাখা হয়েছিল। একইভাবে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরও মিথ্যা মামলায় সাজা দেওয়ার মাধ্যমে নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, দীর্ঘ ১৬ বছর দেশবাসী ভয়াবহ দুর্দিন অতিক্রম করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হবে। গণতন্ত্র সচল রাখতে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

নারী-পুরুষসহ সব নাগরিকের সমান অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে লিঙ্গভেদে কোনো বৈষম্য থাকা উচিত নয়। সবার জন্য সমান আইনি ও সামাজিক অধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


৭ জনের ফাঁসির রায়ের ককটেল ছোড়া বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ জনের ফাঁসির রায়ের ককটেল ছোড়া বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী লীগের দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা...

৩ ঘন্টা আগে


সম্পর্ক ভালো করতে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
সম্পর্ক ভালো করতে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হলে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে। বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ

৫ ঘন্টা আগে


স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় জানালেন ইসি আনোয়ারুল
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় জানালেন ইসি আনোয়ারুল

দ্য সিটি সিগন্যাল ডেস্ক :  ইসি আনোয়ারুল ইসলাম সরকার বললেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।আজ মঙ্গলবার গণমাধ্যমে এ কথা বলেন তিনি।এর আগে এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীমীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে

১১ ঘন্টা আগে


রেমিট্যান্সে শক্তিশালী প্রবাহ, ৭২৫ কোটি ডলার ছাড়াল
রেমিট্যান্সে শক্তিশালী প্রবাহ, ৭২৫ কোটি ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom