দলীয়করণ রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রশাসনের সর্বস্তরে নিলজ্জ দলীয়করণ অব্যাহত রেখে কখনো ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই ন্যায়বিচার। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছিল। ন্যায়বিচার মানে সমাজের সব স্তরের বৈষম্য দূর করে নাগরিকদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কোটা প্রথার মতো বৈষম্য থেকে বেরিয়ে আসা।
সোমবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা দেখা যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ অব্যাহত থাকলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে সমাজ গড়ে তুলতে পারলে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সীরাতুন্নবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ বিনির্মাণ করতে হবে। চিকিৎসকদেরও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসাসেবায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ভূমিকার প্রশংসা করেন।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আহত ও গুলিবিদ্ধদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এনডিএফের অনেক চিকিৎসক ঝুঁকি নিয়েছেন এবং অনেকে তৎকালীন সরকারের জুলুমের শিকার হয়েছেন। মানবতার সেবায় চিকিৎসকদের এ ভূমিকা মহানবী (সা.)-এর আদর্শের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, মহানবী (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুত হলে সমাজে অশান্তি তৈরি হয়। মানুষের তৈরি আইনে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি-এমন দাবি করে তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসানসহ অন্যরা।
কনফারেন্সের দ্বিতীয় পর্বে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার...
৩ ঘন্টা আগে
চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক
বাংলাদেশের ছাত্ররাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন শুধু পদ-পদবির হিসাব দিয়ে হয় না। একটি রাজনৈতিক প্রজন্মের কঠিন সময়ে কে রাজপথে ছিলেন, কে কর্মীদের সংগঠিত করেছেন, কে হামলা-নির্যাতন ও কারাবরণের মধ্যেও অবস্থান ধরে রেখেছেন এবং কে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায়ও মাঠে সক্রিয় থেকেছেন-সেই ইতিহাসই একজন কর্মীর রাজনৈতিক পরিচয়ের সবচেয়ে বড় দলিল।বোরহান উদ্দিন ইশরাকের দীর্ঘ রাজনৈতিক...
৬ ঘন্টা আগে
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।রোববার বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের
১ দিন আগে
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, প্রচার...
১ দিন আগে
