জাতীয়

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত


অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নৈতিকতাসম্পন্ন সমাজ বিনির্মাণে ইমাম ও মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।

তিনি বলেন, মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও অপরাধ প্রতিরোধের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম ও মসজিদের ভূমিকা’ শীর্ষক জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও কামরুজ্জামান রতন এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া।

বক্তারা বলেন, সমাজে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কিশোর অপরাধ, পারিবারিক অশান্তি ও নানা ধরনের নৈতিক অবক্ষয় ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, ইমাম-খতিবরা জুমার খুতবা, ওয়াজ-নসিহত ও নিয়মিত ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও সৎ জীবনযাপনের চেতনা জাগ্রত করতে পারেন। কোরআন-সুন্নাহর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে মানুষের চরিত্র গঠনেও ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সম্মেলনে বক্তারা ইমামদের যথাযথ প্রশিক্ষণ, সামাজিক মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রতিটি মসজিদকে সমাজ সংস্কার, জনসচেতনতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত করার আহ্বান জানানো হয়।

তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও অপরাধ থেকে দূরে রাখতে ইমাম-খতিবদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন বক্তারা। অপরাধমুক্ত ও সুন্দর সমাজ গঠনে ইমাম-খতিবদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সম্মেলন শেষ হয়।


গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী
গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হন।আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার...

৫৯ মিনিট আগে


শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষা-প্রযুক্তি ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত...

১ ঘন্টা আগে


সরু চাঁদের পাশে জ্বলজ্বল শুক্র, মুগ্ধ দেশের আকাশপ্রেমীরা
সরু চাঁদের পাশে জ্বলজ্বল শুক্র, মুগ্ধ দেশের আকাশপ্রেমীরা

দেশের আকাশে সোমবার সন্ধ্যায় দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। সরু বাঁকা চাঁদের একেবারে পাশে জ্বলজ্বল করতে দেখা গেছে উজ্জ্বল এক আলোকপিণ্ড। বিরল এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম আকাশে দেখা যায় চাঁদ ও উজ্জ্বল আলোকপিণ্ডটির এই অপূর্ব মিলন। বিশেষ...

১ ঘন্টা আগে


‘পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে’
‘পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে’

পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের পাশাপাশি চোরাকারবারিরা ড্রোনের মাধ্যমেও ইয়াবা পাঠাচ্ছে। এটি এক ধরনের আগ্রাসন, যার কারণে দেশে সন্ত্রাস বাড়ছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom