রেডি হও জামায়াত ইসলাম তোমাদের পাকিস্তানে পাঠানো হবে
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি কখনো বাংলাদেশের মূলধারার নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেছেন আমাদের বোর্ডিং পাস লন্ডন ভ্রমণ কিংবা ভিসার খতিয়ান দেখানোর কথা বলা হচ্ছে। আমিও স্পষ্ট করে বলতে চাই রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তানই তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানেই পাঠাতে হবে। নিজেদের বোর্ডিং পাস ঠিক করো।
তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এ দেশে স্থান হতে পারে না। মুক্তিযোদ্ধা প্রজন্ম কখনো বাদ পড়বে এমন পরিস্থিতিও মেনে নেওয়া হবে না।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ হারুন। এতে সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তসি জেলা যুবদলের আহ্বায়ক তোবিউল ইসলাম তারিফ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হোসেন সোহেল এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম মতি ময়েজ উদ্দিন ও সামিউল ইসলাম পলাশসহ অন্য নেতারা।
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...
১১ ঘন্টা আগে
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটিতে আরও যাঁরা আসছেন আলোচনায়
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনের পর এবার কমিটিতে আরও কয়েকজন নেতাকে যুক্ত করার প্রস্তুতি চলছে। নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে ইশরাক হোসেন, নবীউল্লা নবী, লিটন মাহমুদ ও মোশাররফ হোসেন খোকনের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি দপ্তরের দায়িত্বে মাহফুজ কবির মুক্তাকে রাখা হতে পারে। রোববার (৮ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে ঢাকা...
১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ পাঁচ দফা দাবি এনসিপি ভাটারা শাখার
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাটারা থানা শাখা।সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, হাদি হত্যাকাণ্ডের
১ দিন আগে
১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল,
১ দিন আগে
