ক্যাম্পাস

রাকসুর জিএসের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


রাকসুর জিএসের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

রাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার।

মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে রাকসু ভবনের জিএসের অফিসে হামলার ঘটনা ঘটে। এতে জিএস সালাহউদ্দিন আম্মার ছাড়াও রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং মেহেদী নামে আরও একজন আহত হন।

আদালতে দেওয়া আবেদনে সালাহউদ্দিন আম্মার বলেন, ঘটনার সময় তিনি রাকসুর জিএসের অফিসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা লোহার রড, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অফিসের সামনে জড়ো হন। পরে তারা রাকসু ভবনের দ্বিতীয় তলায় উঠে তার ২০২ নম্বর অফিস কক্ষে জোরপূর্বক প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, অফিসে প্রবেশের পর অভিযুক্তরা সালাহউদ্দিন আম্মারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। একই সঙ্গে অফিসের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার প্রতিবাদ করতে গেলে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং মেহেদীকেও মারধর করা হয়। একপর্যায়ে আনাসের হাতে থাকা লোহার রড দিয়ে নাজমুস সাকিবকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতে রক্তাক্ত জখম হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, নাজমুস সাকিবকে রক্ষা করতে এগিয়ে গেলে মাহিন মেহেদীর বাম কানে লাঠি দিয়ে আঘাত করেন। এতে মেহেদীও রক্তাক্ত জখম হন।

মামলার অগ্রগতি সম্পর্কে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, মামলাটি আদালত গ্রহণ করেছে এবং বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে। পিবিআই তদন্ত শেষ করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মামলার বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, তার সম্পাদকদের ওপর হামলা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে রাজনৈতিকভাবে কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা হতে পারে-এমন আশঙ্কা থেকেই সম্পাদকদের সম্পৃক্ত করে মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

আদালতে দেওয়া দরখাস্তে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৪৮, ৩২৪ ও ৪২৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির নম্বর ১৫১ সি/২৬ (মতিহার)।


ছাত্রত্ব শেষ, তবুও হলে জাকসুর তিন নেতা
ছাত্রত্ব শেষ, তবুও হলে জাকসুর তিন নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকাল আগামী সেপ্টেম্বরেই শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই ছাত্রত্ব শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় হলে অবস্থান করছেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু। একইভাবে আরও দুই জাকসু সদস্যের ছাত্রত্ব শেষ হলেও তারা এখনো হল ছাড়েননি বলে জানা গেছে। তবে তারা শিগগিরই...

২ ঘন্টা আগে


বেকারত্ব দূর করতে ঢাবিতে চাকরি মেলার আয়োজন: ডাকসু ভিপি সাদিক কায়েম
বেকারত্ব দূর করতে ঢাবিতে চাকরি মেলার আয়োজন: ডাকসু ভিপি সাদিক কায়েম

দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু দায়িত্ববোধ থেকে চাকরি মেলার আয়োজন করেছে বলে জানান তিনি।সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’...

২২ ঘন্টা আগে


‘বাকশাল’ নামের গরু জবাই করে রাবিতে জুলাই জিয়াফত
‘বাকশাল’ নামের গরু জবাই করে রাবিতে জুলাই জিয়াফত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামের একটি গরু জবাই করে জুলাই জিয়াফতের আয়োজন করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জিয়াফত অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।এর আগে সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পেজে দেওয়া এক

২ দিন আগে


ছাত্রদলের দায়িত্ব শেষে নতুন জীবনের প্রত্যাশা রাকিবের
ছাত্রদলের দায়িত্ব শেষে নতুন জীবনের প্রত্যাশা রাকিবের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর নতুন জীবনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতা ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom