ক্যাম্পাস

রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত


রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষায় অংশ নিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের রাজশাহী কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

আটক সজিব আলী (২৪) রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা যায়, সজিব আলী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ভাইভা পরীক্ষায় অংশ নিতে কলেজে এলে কয়েকজন শিক্ষার্থী তাকে শনাক্ত করেন। পরে তাকে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মাসুমা মুস্তারি বলেন, আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।


হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...

৪ দিন আগে


'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল

৬ দিন আগে


ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...

৬ দিন আগে


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom