সারাদেশ

প্রতারণার ফাঁদে মাদ্রাসার সহায়তার অর্থ: ‘স্বপ্ন পূরণে আমরা’ সংগঠনের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডোমার জেলা প্রতিনিধি

১১ মাস আগে


প্রতারণার ফাঁদে মাদ্রাসার সহায়তার অর্থ: ‘স্বপ্ন পূরণে আমরা’ সংগঠনের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নীলফামারীর ডিমলা উপজেলার মো. কামরুজ্জামান কামরুল, যিনি নিজেকে সামাজিক সংগঠন “স্বপ্ন পূরণে আমরা”-এর সভাপতি হিসেবে পরিচয় দেন, তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত রমজান মাসে এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে কামরুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রতিশ্রুতি দেন, মাদ্রাসার উন্নয়নমূলক কাজটি নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। পরবর্তীতে কাজ শুরুর কথা বলে তিনি ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন।

অর্থ ও কাগজপত্র নেওয়ার পর থেকেই শুরু হয় তার টালবাহানা। একের পর এক তারিখ দিলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। ভুক্তভোগীর ভাষায়,

> “প্রথমে নানা অজুহাতে কাজ পিছিয়ে দেয়, পরে ফোন বন্ধ রাখা শুরু করে। অনলাইনে যোগাযোগ করলে প্রতিবারই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু সময় গেলেও কোনো প্রতিশ্রুতি রাখে না।”

 

সর্বশেষ তিন দিন ধরে তিনি “শ্বশুরবাড়ি আছি”, “রংপুরে আছি” ইত্যাদি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে জানা গেছে। আজ (নির্ধারিত তারিখে) অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি আবারও ফোন বন্ধ রেখে উধাও হয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল পূর্বেও বিভিন্ন মানুষের সঙ্গে একই ধরনের আর্থিক লেনদেনে অসততা করেছেন।

ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন,

“এই বাটপার মানুষটি থেকে সবাই সাবধান থাকুন। কেউ যদি তার বর্তমান ঠিকানা দিতে পারেন, আমি কৃতজ্ঞ থাকবো।”

 

এ বিষয়ে অভিযোগের বিষয়ে কামরুজ্জামান কামরুলের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২১ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২৩ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom