'প্রিন্স' প্রি-প্রোডাকশনে শাকিবের টিমের সঙ্গে আমির খানের হঠাৎ সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র 'প্রিন্স' দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ইতোমধ্যে প্রকাশিত ছবির পোস্টার দর্শকের নজর কেড়েছে, যেখানে শাকিব খানকে অস্ত্রের পাশাপাশি জনসমাগমের মাঝে দেখা গেছে।
ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের প্রি-প্রোডাকশনের কাজ বর্তমানে পুরোদমে চলছে। সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চমক হলেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়, যিনি সালমান খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের চলচ্চিত্রে কাজ করেছেন।
গত বুধবার (১ অক্টোবর), 'প্রিন্স' ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্টের মাধ্যমে জানান যে তিনি অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন করেছেন। ওই পোস্টে অমিত রায়, আবু হায়াত মাহমুদ এবং শিরিন সুলতানাকে দেখা যায়।
পোস্টের ছবিগুলোতে বলিউড অভিনেতা আমির খানকেও দেখা যায়। জানা গেছে, যেহেতু 'প্রিন্স' সিনেমার চিত্রগ্রাহক বলিউডের, তাই ছবির প্রি-প্রোডাকশন মিটিংটি মুম্বাইয়ে আমির খানের শুটিং সেটে অনুষ্ঠিত হচ্ছিল। আর সেই সেটে অপ্রত্যাশিতভাবে উপস্থিত হন বলিউডের এই অভিনেতা।
নির্মাতা আবু হায়াত মাহমুদ এই বিশেষ মুহূর্তগুলোর ছবি পোস্ট করে লেখেন, "অমিত দাদার সেটে প্রি-প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে। সেই সাথে সেটে দ্রুত ঘুরেও দেখতে পারলাম। এমনকি আমির খানেরও দেখা পেলাম! দাদা, এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।"
'প্রিন্স' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকার কথা শোনা যাচ্ছে। যদিও একাধিক অভিনেত্রীর নাম আলোচিত হচ্ছে, তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
১৪ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
২০ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
