'পিকি ব্লাইন্ডার্স' আসছে নতুন মোড়কে, প্রযোজকের আসনে কিলিয়ান মারফি
অনলাইন ডেস্ক
জনপ্রিয় সিরিজ 'পিকি ব্লাইন্ডার্স' এক নতুন অধ্যায়ের মাধ্যমে ফিরে আসছে। সিরিজটির স্রষ্টা স্টিভেন নাইট নিশ্চিত করেছেন, এটি দুই মৌসুমব্যাপী সিক্যুয়েল সিরিজ হবে।
নেটফ্লিক্স ও বিবিসির অনুমোদনে নির্মিতব্য এই ধারাবাহিকে আবারও শেলবি পরিবারের গল্পই পরিবেশিত হবে। এই নতুন সিক্যুয়েলে প্রধান আকর্ষণ হলো সিরিজের প্রধান অভিনেতা কিলিয়ান মারফি এবার প্রযোজকের ভূমিকায় থাকছেন।
স্টিভেন নাইট জানিয়েছেন, কাহিনির পটভূমি পূর্বের মতোই বার্মিংহামকে ঘিরে আবর্তিত হবে। তবে এবার গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে শেলবি পরিবারের নতুন প্রজন্ম। তিনি বলেন, “'পিকি ব্লাইন্ডার্স'-এর নতুন অধ্যায় ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। গল্পটি আগের মতোই বার্মিংহামে শেকড় গেড়ে থাকবে এবং দেখাবে কীভাবে শহরটি ব্লিটজের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে। নতুন প্রজন্মের শেলবিরা দায়িত্ব নিচ্ছে, আর এটি হবে দারুণ রোমাঞ্চকর এক যাত্রা।"
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
৫ ঘন্টা আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
৬ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২৩ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
