বিনোদন

ফরিদপুরে অনুষ্ঠান পণ্ড, ‘মানসিক ট্রমা’ জানালেন উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


ফরিদপুরে অনুষ্ঠান পণ্ড, ‘মানসিক ট্রমা’ জানালেন উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা

ফরিদপুরে নগরবাউলখ্যাত জেমসের কনসার্ট শেষ মুহূর্তে পণ্ড হয়ে গেছে। ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলার কারণে শুক্রবার (গতকাল) রাতে কনসার্ট বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।

ফরিদপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম দিন সফলভাবে শেষ হয়। ওই দিন মঞ্চে পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ হিসেবে নগরবাউল জেমসের কনসার্ট আয়োজন করা হলেও তা শুরুর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে অনুষ্ঠান অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরে যান শিল্পী ও উপস্থাপকরা।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শ্রাবণ্য তৌহিদা। ঘটনার সময় তিনি মঞ্চেই উপস্থিত ছিলেন। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “পুরো ঘটনাটি আমি নিজের চোখে দেখেছি। সত্যিই ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। নিরাপদে ঢাকায় ফিরে এলেও মানসিক ট্রমা কাটছে না। মনের মধ্যে একটা কালো দাগ রয়ে গেছে।”

শ্রাবণ্য জানান, ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজক কমিটি আয়োজনের কোনো কমতি রাখেনি। নিরাপত্তাসহ সব প্রস্তুতিই ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হলেও দ্বিতীয় দিনে জেমসের পারফরম্যান্সকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, “আমি যখন র‍্যাফেল ড্র পরিচালনা করছিলাম, তখন বাইরে থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হয়। আয়োজকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, বহিরাগত দর্শকদের জন্য বাইরে বড় পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরপরও অনেকেই দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “শান্ত করার চেষ্টা যত বাড়ছিল, ইটপাটকেল নিক্ষেপও তত বাড়ছিল। হঠাৎ একটি বড় ইট মঞ্চে, ঠিক আমার সামনে এসে পড়ে। তখন দেখি, শত শত মানুষ দেয়াল টপকে ভেতরে ঢুকছে। ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আমাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। শেষ পর্যন্ত কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”

দীর্ঘদিনের উপস্থাপনা জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে কখনো হননি বলে জানান শ্রাবণ্য। তাঁর ভাষায়, “এটা আমার জীবনের অন্যতম ভয়ংকর অভিজ্ঞতা। আমরা সবাই সংগীতকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এমন ঘটনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাম্য নয়।”

শ্রাবণ্য তৌহিদা আরও জানান, শুনেছেন প্রায় ১৫ হাজার মানুষ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করছিল। বিশৃঙ্খলার মধ্যে ১৫ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রায় তিন ঘণ্টা ধরে উপস্থিত সবাই বিভ্রান্তি ও আতঙ্কের মধ্যে অপেক্ষা করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়।

তিনি বলেন, “হ্যাঁ, একজন শিল্পী হিসেবে আমি পারিশ্রমিক পেয়েছি, জেমস ভাইও পেয়েছেন। কিন্তু টাকা কখনো মানসিক আঘাত সারাতে পারে না। আহতদের কষ্ট কিংবা হাজারো মানুষের হৃদয়ভাঙা অপেক্ষার মূল্য কোনো অর্থ দিয়ে শোধ করা যায় না।”

শেষে শ্রাবণ্য বলেন, “ভালোবাসা, আশা আর সংগীতের টানে যারা এসেছিলেন, তারা সবাই ভয় আর বিষণ্নতা নিয়ে বাড়ি ফিরেছেন। শুধু একটি কনসার্টই বাতিল হয়নি—এই ঘটনা আমাদের সবার মনে গভীর মানসিক ক্ষত তৈরি করেছে। এটি সত্যিই হৃদয়বিদারক ও ভীষণ হতাশাজনক।”


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

৬ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

৭ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom