খেলাধুলা

পোকার বিতর্কের জবাব মাঠেই দিলেন নেইমার, জোড়া গোলে সান্তোসকে হার এড়ালেন

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


পোকার বিতর্কের জবাব মাঠেই দিলেন নেইমার, জোড়া গোলে সান্তোসকে হার এড়ালেন

ছবি: সংগৃহীত


বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরেই আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়া এই ফরোয়ার্ড মাঠে ফিরেই জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন।

ব্রাজিলিয়ান সিরি’আ-র ম্যাচে শাপকোয়েন্সের বিপক্ষে নেইমারের দুই গোলে হার এড়িয়ে মূল্যবান এক পয়েন্ট পেয়েছে সান্তোস।

বিশ্বকাপের বিরতির পর সান্তোস যখন কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছিল, তখন পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় নেইমারকে ঘিরে সমর্থক ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে মাঠে ফিরে নিজের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার জবাব দেন ৩৪ বছর বয়সী এই তারকা।

ম্যাচের প্রথম গোলটি করেন নেইমার। ডি-বক্সের ভেতরে সতীর্থের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। গোলের পর তাস খেলার ভঙ্গিতে উদযাপন করে সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক বার্তাও দেন।

ম্যাচে একসময় শাপকোয়েন্স ২-১ ব্যবধানে এগিয়ে গেলে সান্তোসের পরাজয়ের শঙ্কা দেখা দেয়। তবে শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নির্ধারিত সময়ের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান এবং নিশ্চিত করেন মূল্যবান একটি পয়েন্ট।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এ সময় সান্তোস তাকে বিশেষ ফিটনেস কর্মসূচির আওতায় রেখেছিল। তবে ওই সময় পোকার খেলায় অংশ নেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়।

সমালোচনার জবাবে নেইমার এক ভিডিও বার্তায় বলেন, “আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে খেলিনি, কারণ আমি মাত্রই অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।”

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি কি এখন অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।”

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিতর্কে জড়ালেও মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে কখনোই পিছপা হননি নেইমার। দীর্ঘ বিরতির পর সান্তোসের জার্সিতে তার এই প্রত্যাবর্তন দলকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সও সমর্থকদের নতুন করে আশাবাদী করে তুলেছে। মাঠের বাইরের আলোচনা যতই থাকুক, মাঠে যে তিনি এখনও দলের অন্যতম বড় ভরসা, সেটিই আবারও প্রমাণ করলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২২ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom