অপরাধ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় সাড়ে চার বছর আগে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলায় আটক এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে এ জবানবন্দি দেন রাসেল হোসেন শেখ। এর আগের দিন তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার রাসেল হোসেন শেখ খুলনার রূপসা থানার চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মর্জিনা আক্তার।

২০২১ সালের ২৭ জুন চান্দগাঁওয়ের একটি বাসায় শিশুটিকে হত্যা করা হয়। ঘটনার সময় শিশুটির মা পোশাক কারখানায় কাজে ছিলেন। মামলাটি দীর্ঘদিন ধরে সূত্রহীন থাকায় তদন্তে অগ্রগতি হয়নি। পরে আদালতের নির্দেশে পিবিআই নতুন করে তদন্ত শুরু করে।

পরিদর্শক মর্জিনা আক্তার জানান, আটক আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে আসামি নিশ্চিতভাবে ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।’

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আসামি জানান, ঘটনাস্থলে ওই সময় কেউ না থাকায় সুযোগ পেয়ে তিনি শিশুটিকে নির্যাতন ও পরে হত্যা করেন। শিশুটি তাঁকে চিনে ফেলায় ভবিষ্যতে ফাঁসিয়ে দিতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি হত্যাকাণ্ড ঘটান বলে আদালতে উল্লেখ করেন।

পিবিআই জানায়, জবানবন্দির পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি দিকগুলো তদন্তাধীন রয়েছে।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

১ দিন আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

৩ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

৪ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom