আন্তর্জাতিক

ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

৪ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব আরও বাড়ার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পুনর্গঠনের ঝুঁকিও রয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে নেওয়া হয়। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরাক থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে।

ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জসিম আল-বাহাদলি বলেন, মার্কিন বাহিনীর প্রস্থান ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করেছে। এতদিন ইরাকে তেহরানের প্রভাবের বিপরীতে যে সামরিক ভারসাম্য বজায় ছিল, মার্কিন সেনা প্রত্যাহারের পর তা দুর্বল হতে পারে। এতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নিজেদের প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করতে পারে।

ইরান-সমর্থিত কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর কমান্ডার আবু মোজতবা আল-ইয়াসিরি মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ৩০ সেপ্টেম্বর ইরাকের ইতিহাসের একটি ‘কালো অধ্যায়ের’ অবসান ঘটবে এবং বিদেশি সেনা ছাড়াই দেশের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা প্রমাণিত হবে।

তবে প্রত্যাহারের সময় নিয়ে ইরাকের অনেক নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তার মধ্যে উদ্বেগ রয়েছে। ফালুজার সুন্নি উপজাতীয় নেতা আবদুর রহমান আল-জোবাই বলেন, সব ইরাকি পূর্ণ সার্বভৌমত্ব চায়। তবে মার্কিন নেতৃত্বাধীন জোট এভাবে চলে গেলে যে নিরাপত্তাশূন্যতা তৈরি হতে পারে, সেটিই বড় আশঙ্কার বিষয়।

মার্কিন বাহিনী ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ইরাকে অভিযান শুরু করে। দীর্ঘ সামরিক উপস্থিতির পর ২০১১ সালের শেষ দিকে তারা দেশটি থেকে সরে যায়। তবে তিন বছরেরও কম সময়ের মধ্যে, ২০১৪ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করতে মার্কিন সেনারা আবার ইরাকে ফিরে আসে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরাক এমন একটি দেশ, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশেরই ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। কখনো কখনো দেশটির ভূখণ্ড দুই দেশের পরোক্ষ সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিতে একাধিক হামলা চালায়। জবাবে যুক্তরাষ্ট্রও পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন সামরিক উপস্থিতি শেষ হওয়ার পর আইএসের পুনর্গঠন নিয়েও আশঙ্কা রয়েছে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের মতে, সংগঠনটির সদস্যরা এখনো বিভিন্ন এলাকায় সক্রিয় এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো শূন্যতা তৈরি হলে তারা তা কাজে লাগানোর চেষ্টা করতে পারে।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন বাহিনীর প্রত্যাহার ইরাকে দীর্ঘদিনের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটালেও এর প্রভাব শুধু দেশটির নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে না। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাব, আইএসের সম্ভাব্য পুনরুত্থান এবং বাগদাদের যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য—সব মিলিয়ে ইরাক নতুন এক নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে।


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১১ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৬ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১ দিন আগে

Dr.Mahfuzul Alom