রাজনীতি

ওয়ার্কার্স পার্টির নেতা শেখ গাফফার রহমানকে ঘিরে নানা অভিযোগ

ডেস্ক নিউজ

৭ মাস আগে


ওয়ার্কার্স পার্টির নেতা শেখ গাফফার রহমানকে ঘিরে নানা অভিযোগ

ছবি: সংগৃহীত


যশোর জেলা সদর উপজেলার ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়াকর্স পাটির তথ্য ও গবেষণা সম্পাদক যশোর জেলা শাখার নেতা শেখ গাফফার রহমানকে ঘিরে এলাকায় নানা রাজনৈতিক অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি -এর রাশেদ খান মেনন গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগ-এর ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক সুবিধা গ্রহণ করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার-এর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে তার নেতৃত্বে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। বিশেষ করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা তার দ্বারা মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা-কে নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি একাধিকবার তাকে ‘তেঁতুল হুজুর’ বলে আখ্যায়িত করেন, যা এলাকায় সমালোচনার জন্ম দেয়।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও শেখ গাফফার রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে সাধারণ ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে বিতর্কিত ট্যাগ ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ আগস্টের আগেও তিনি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন—এমন দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
এছাড়া, ২০২৬ সালের নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এর মাধ্যমে তিনি পূর্ববর্তী স্বৈরাচারী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন।
তবে এ বিষয়ে শেখ গাফফার রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 
এলাকাবাসীর দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৬ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২১ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

২২ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom