সর্বশেষ খবর

ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, অপেক্ষা স্থিতিশীলতার

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, অপেক্ষা স্থিতিশীলতার

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের আগে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বর্তমানে ওসমান হাদির শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে, তবে মস্তিষ্কের কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এখন চিকিৎসার মূল লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য স্থিতিশীল করা জরুরি। এ কারণে চিকিৎসকরা ধৈর্য ধরে পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ইনকিলাব মঞ্চ জানায়, প্রয়োজন অনুযায়ী সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে তাঁর চিকিৎসা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে।


ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে

ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...

১ মাস আগে


ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....

৩ মাস আগে


খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক

রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা

৪ মাস আগে


মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা

রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা

৫ মাস আগে

Dr.Mahfuzul Alom