বানিজ্য

নতুন পে-স্কেলের সুযোগে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

অনলাইন ডেস্ক

৪৬ মিনিট আগে


নতুন পে-স্কেলের সুযোগে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

ছবি: সংগৃহীত


সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এফবিসিসিআই বলেছে, বাজারে নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি। এর মধ্যে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়তি মুনাফা করা বা কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

সভায় খুচরা ও পাইকারি ব্যবসায়ী এবং নিত্যপণ্য আমদানিকারক ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা গেলে চিনি, ভোজ্যতেল, ডাল, আটা ও ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সুযোগ নেই। তবে জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে বাজার স্থিতিশীল রাখা কঠিন হতে পারে।

ব্যবসায়ীরা উৎপাদনমুখী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানির ক্ষেত্রে এলসি-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবি জানান।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, আমদানি ও মিল পর্যায়ে উৎপাদন সচল না থাকলে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে না। এ জন্য দ্রুত জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি এলসি-সংক্রান্ত জটিলতা সমাধান প্রয়োজন।

অন্যদিকে কাওরান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফুটপাতের হকার ও অনিবন্ধিত ব্যবসায়ীদেরও তদারকির আওতায় আনার আহ্বান জানান।

বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরবরাহ ব্যবস্থায় পণ্যের হাতবদল কমানোর পরামর্শ দেন। বিভিন্ন বণিক সমিতির নেতারা বাজারের বিভিন্ন পর্যায়ে হয়রানি বন্ধে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং খুচরা, পাইকারি বাজার ও মিলগেটে মূল্য তদারকি জোরদারের দাবি জানান।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে সরকার ও বেসরকারি খাতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় মিল মালিকদের প্রতিনিধিরা জানান, গ্যাস ও বিদ্যুতের সংকটে সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এলসি-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথাও তুলে ধরে এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিনিধি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি পরিবারের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, দেশীয় কোম্পানির কাছ থেকে পণ্য সংগ্রহ করে স্বল্পমূল্যে বিক্রির পাশাপাশি টিসিবির সরাসরি পণ্য আমদানি এবং বিকল্প উৎস থেকে পণ্য সংগ্রহের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতাদের দেওয়া মতামত ও পরামর্শ লিপিবদ্ধ করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা হবে। নতুন পে-স্কেলের প্রভাব যাতে নিত্যপণ্যের বাজারে অযৌক্তিকভাবে না পড়ে, সে বিষয়ে সব পর্যায়ের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।


সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদেরও আর্থিক সুবিধা বাড়বে।সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা

২২ ঘন্টা আগে


বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত...

২ দিন আগে


২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ
২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের...

৪ দিন আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা
সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা

দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের মাধ্যমে আটকে থাকা অর্থ উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতোমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom