জাতীয়

প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা ও প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা ও প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি

ছবি: সংগৃহীত


সারাদেশে প্যাডেলচালিত রিকশা বন্ধ করা, ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা প্রণয়ন এবং পরিবেশ রক্ষায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।

নোটিশে আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়েছে, দেশের ১ শতাংশেরও কম মানুষ ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেটকার ব্যবহার করেন। অথচ এসব গাড়ি সড়কের বড় একটি অংশ দখল করে রাখে। বিপুল পরিমাণ জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরকারি ভর্তুকির ওপর চাপ তৈরি হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন বলেন, প্রাইভেটকার থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ুদূষণ বাড়িয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। তাই প্রাইভেটকারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি উচ্চহারে পরিবেশ কর ধার্যের দাবি জানানো হয়েছে।

প্যাডেল রিকশা বন্ধের দাবি

নোটিশে প্যাডেলচালিত রিকশাকে ‘আধুনিক দাসত্ব’ হিসেবে অভিহিত করা হয়েছে। আইনজীবী মামুনের দাবি, চরম দারিদ্র্যের কারণে প্রান্তিক মানুষ দীর্ঘ সময় ধরে শারীরিক পরিশ্রম করতে বাধ্য হন। এতে তাদের অকাল বার্ধক্য ও স্থায়ী শারীরিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

সংবিধানের ৩৪ অনুচ্ছেদে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে অবিলম্বে প্যাডেলচালিত রিকশা বন্ধের দাবি জানানো হয়েছে।

ব্যাটারিচালিত রিকশায় বৈজ্ঞানিক নীতিমালা

অন্যদিকে, ব্যাটারিচালিত রিকশাকে নিষিদ্ধ না করে এর জন্য একটি বৈজ্ঞানিক ও কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের বিপুলসংখ্যক মানুষ গণপরিবহন ও রিকশার ওপর নির্ভরশীল। তাই ব্যাটারিচালিত রিকশার গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং সিস্টেম, যানবাহনের কাঠামোগত নিরাপত্তা এবং চালকদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় বিষয়ে সুস্পষ্ট নীতিমালা করা উচিত।

ব্যাটারিচালিত রিকশায় বিদ্যুৎ ব্যবহারের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে বৃহত্তর জনগোষ্ঠীর যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা হলে তা জাতীয় সম্পদের সুষম ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ ছাড়া বেকারত্ব কমানো ও যানজট নিয়ন্ত্রণে রাইড শেয়ারিং, রেন্ট-এ-কার এবং মিটারভিত্তিক গাড়ি সেবাকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেটকারের সংখ্যা নিয়ন্ত্রণ করে গণপরিবহন ও নিরাপদ রিকশাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন আইনি নোটিশদাতা।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

১ দিন আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

১ দিন আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

৩ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom