শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।
স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কীভাবে এবং কী কারণে তিনজনের মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
২ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
২ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৩ দিন আগে
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের
৩ দিন আগে
