টলিউডে যৌন হেনস্তা নিয়ে ফের সরব ঋতাভরী
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কলকাতার শোবিজ অঙ্গনের ভেতরের অন্ধকার দিক নিয়ে ফের মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা এবং ‘মি টু’ আন্দোলন নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি নাম উল্লেখ না করে দুই প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঋতাভরী। পরে এ বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে পিটিশনও জমা দেন তিনি।
এতদিন কেন নীরব ছিলেন-এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এখন তার অবস্থান অনেক শক্ত। তিনি বলেন, ‘আজ আমার জীবনে এমন একটা জায়গা তৈরি হয়েছে, কেউ যদি এখন আমার গায়ে হাত দেয় বা যৌন নির্যাতনের চেষ্টা করে, তবে তাদের মাঝরাস্তায় উলঙ্গ করে দাঁড় করাব।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের কথাও তুলে ধরেন ঋতাভরী। তার দাবি, পূর্ব ভারতের অভিনেত্রীদের মধ্যে সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে ক্যারিয়ারের শুরুর দিকে পরিস্থিতি এতটা অনুকূলে ছিল না।
নতুন অভিনেত্রী হিসেবে তখন ভয় কাজ করত জানিয়ে তিনি বলেন, অভিযোগ করলে মানুষ হয়তো তাকেই দোষারোপ করবে। এমনকি কাজ না পাওয়ার কারণেই তিনি নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন- এমন ধারণাও তৈরি হতে পারত। এই আশঙ্কায় দীর্ঘদিন অনেক কিছু নীরবে সহ্য করতে হয়েছে তাকে।
তবে সেই সময়কার কোনো প্রমাণ নষ্ট করেননি বলে জানিয়েছেন ঋতাভরী। তার দাবি, আপত্তিকর বার্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ তিনি সংরক্ষণ করে রেখেছেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমকে তিনি ‘ট্রায়াল গ্রাউন্ড’ বা কুৎসা ছড়ানোর জায়গা হিসেবে ব্যবহার করতে চান না। বরং আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়গুলোর সমাধান চান তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরেও টলিউডে যৌন হেনস্তা ও নারীর নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন ঋতাভরী। কেরালার আলোচিত ‘হেমা কমিটি’ প্রতিবেদনের আদলে বাংলার চলচ্চিত্রশিল্পেও একটি কাঠামোগত উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। এরপর তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সরাসরি বৈঠক করেন অভিনেত্রী।
ঋতাভরীর ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকে বিচারপতি, পুলিশ, আইনজীবী ও মনস্তত্ত্ববিদদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল। টলিউডে নিরাপত্তা ও লিঙ্গসমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরির বিষয়েও আলোচনা হয়।
অভিনেত্রী জানান, বর্তমান সরকারের কাছেও তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পিটিশন জমা দিয়েছেন। সঠিক বিচার ও প্রয়োজনীয় পরিবর্তন না আসা পর্যন্ত এ বিষয়ে তার লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২০০৯ সালের ‘ওগো বধূ সুন্দরী’ মেগার মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ঋতাভরী বর্তমানে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘বহুরূপী’, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও ‘ফাটাফাটি’র মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে বাংলা বিনোদনজগতেও তিনি একটি প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিতি পেয়েছেন।
ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা
দেড় বছর আগে মুক্তি পাওয়া সাত পর্বের ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন, সম্পর্ক ও নানা নাটকীয়তার গল্প নিয়ে নির্মিত সিরিজটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি-‘বোহেমিয়ান ঘোড়া ২’।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে নতুন কিস্তির শুটিং। এবারের পর্বে গল্প ও নির্মাণে
১ দিন আগে
কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় নতুন জুটি জায়েদ খান
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন।সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা-অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে
১ দিন আগে
ফেসবুক ছাড়ার কারণ জানালেন আসিফ আকবর
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট করতেন তিনি। তবে সম্প্রতি হঠাৎ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে প্ল্যাটফর্মটি থেকে সরে গেছেন এই শিল্পী।সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান...
৪ দিন আগে
হাসপাতালের বিছানায় ঊর্ফী জাভেদ, হাতে স্যালাইন—উদ্বিগ্ন ভক্তরা
হঠাৎ হাসপাতালের বিছানায় প্রিয় তারকাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। হাতে স্যালাইন, মুখে ক্লান্তির ছাপ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ছবি ও ভিডিও শেয়ার করেছেন ভারতীয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী ঊর্ফী জাভেদ।ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে-হঠাৎ কী হয়েছে ঊর্ফীর? কেনই বা তাকে হাসপাতালে ভর্তি হতে হলো?নিজের সামাজিক...
৪ দিন আগে
