বিনোদন

কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় নতুন জুটি জায়েদ খান

বিনোদন ডেস্ক

২ মাস আগে


কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় নতুন জুটি জায়েদ খান

ছবি: সংগৃহীত


দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন।

সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা-অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালক ও সিনেমাটির শিল্পীরা উপস্থিত ছিলেন।

শুটিং শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুটেও অংশ নিয়েছেন জায়েদ খান। সেই ছবি নিজেই গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই ‘ভায়োলেন্স’ সিনেমার গল্প সাজানো হয়েছে। সিনেমাটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও রাখা হবে। শিগগিরই কানাডায় শুরু হবে সিনেমাটির শুটিং।

জায়েদ খান ও অধরা খান নিজ নিজ ক্যারিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে তাদের। তাদের সঙ্গে থাকছেন শিরিন শিলাও। ফলে নতুন এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

১ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

১ মাস আগে

Dr.Mahfuzul Alom